চাঁদপুরে চাল বিতরণে অনিয়ম হয়নি 

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:১০

দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবেলায় নিঃস্ব ও দরিদ্র জনগণের মধ্যে চাল বিতরণে অনিয়ম নিয়ে বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম-সংবাদে উল্লেখিত চাঁদপুর সদর উপজেলায় চাল চুরির অভিযোগটি সঠিক নয়। 

চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন সদর উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসক। উভয় তদন্ত প্রতিবেদনে চাল উত্তোলন ও বিতরণ প্রক্রিয়ায় কোন অনিয়ম বা আত্মসাৎ হয়নি বলে উল্লেখ করা হয়। 

আরো পড়ুন : ৪৩ জেলায় করোনা ছড়িয়েছে

সরকারি গুদাম থেকে প্রাপ্ত চালের সঙ্গে নিজ উদ্যোগে সংগ্রহকৃত শুকনো খাবার একত্রিত করে এলাকার দুঃস্থদের মধ্যে বিতরণের লক্ষ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা উদ্যোগ নিয়েছিলেন। 

 

ইত্তেফাক/ইউবি