নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় গ্রেফতার ৮

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

 

শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জামাদি, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।

আরো পড়ুন : অসত্য তথ্য প্রচার ঠেকাতে নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু : র‌্যাব মহাপরিচালক

এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি