নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অধিক দামে পণ্য বিক্রির অপরাধে শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মোবাইল টিম।
শ্যামবাজারের পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি আড়তে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। অভিযানে আদা, রসুন ও পেঁয়াজের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় কারচুপির মাধ্যমে অধিক মূল্যে পেঁয়াজ, আদা, রসুন বিক্রয় করার অপরাধে নিউ এস এস ট্রেডিংকে ২ হাজার টাকা, মেসার্স রাজ ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং মেসার্স সততা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : আইন অনুযায়ী গানম্যানের বিচার হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
এ সময় হ্যান্ডমাইকে উক্ত পণ্য গুলোর মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/ইউিবি
