জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৮

ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরে সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এনডিটিভির।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামা জেলায় শনিবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ বাধে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামা জেলার হানজান এলাকায় অভিযান চালায় দেশটির যৌথ বাহিনী।  

আরো পড়ুন: এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের 

দেশটির পুলিশ আরো জানায়, সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের ওপর অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা। এরপর পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে মারা যায় ৪ জঙ্গি। 

ইত্তেফাক/এসআর