দুই শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৯:১৮

তালা উপজেলার পল্লীতে দুই কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল জবার শেখ (৬০) নামের এক বৃদ্ধ লম্পটকে আটক করা হয়েছে। তিনি উপজেলার গনেশপুর গ্রামের মৃত কেরামত শেখের ছেলে। শুক্রবার দুপুরে দুই শিশুর মধ্যে এক শিশুর মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর বিকালে তাকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ওই গ্রামের আব্দুল জবার শেখ তার প্রতিবেশি ওই দুই কন্যা শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের যৌন হয়রানি করে। এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কিছু মোড়ল মাতব্বর দুই দিন ধরে রফাদফার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মধ্যে এক শিশুর মা শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর বিকালে আসামি আব্দুল জব্বারকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, শিশু যৌন হয়রানির অভিযোগে আটকৃতর বিরুদ্ধে মামলা হয়েছে। 


ইত্তেফাক/আরকেজি