কেরানীগঞ্জে করোনায় ভাইরাসে আরো একজনের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:১০

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল হান্নান (৫৫) নামে  করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। এনিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত কেরাণীগঞ্জে মৃতের সংখ্যা তিন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩জন। এতথ্য নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫৫) গত কয়েকদিন ধরে জ্বর ও গলাব্যাথা ভুগছিলেন। শুক্রবার বিকালে তার অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তারা পরীক্ষা করে তার দেহে করোনা সংক্রমণ পান। 

পরে রাত ১০টায় তার অবস্থার অবনতি ঘটলে তাকে  হাসপাতাল কর্তৃপক্ষ কুর্মিটোলা হাসপাতালে হস্তান্তর করলে রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থা মারা যান। স্থানীয় প্রশাসন শনিবার সকালে ওই বাড়ির ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে রেখেছে। বাড়িকে লাল নিশান দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করেছে। করোনা শনাক্তকরণের জন্য কেরানীগঞ্জে আরো ৭৪ জনের শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতর। এ রিপোর্ট পাওয়া গেলে আরো করোনা আক্রান্তের বৃদ্ধি পাওয়ায় আশংকা করা হচ্ছে।


ইত্তেফাক/আরকেজি