স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৫৩

করোনা ভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরে সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজারে মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষে তথ্যমতে স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। 

স্পেনের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৫৮৫ জন। আর একদিন পরে কিছুটা কমে শনিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬৫ জনের। 

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী আরও জানায়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিশ হাজারের বেশি মানুষের। সর্বশেষ মৃতের সংখ্যা নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়ে ২০ হাজার ৪৩ জনের। 

আরও পড়ুন: তাইওয়ান নৌবাহিনীতে করোনায় আক্রান্ত ৩, কোয়ারেন্টাইনে ৭০০

এছাড়াও শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭২৬ জন। যা একদিন আগে শুক্রবার ছিল এক লাখ ৮৮ হাজার ৬৮ জনে।

ইত্তেফাক/আরআই