গাইবান্ধায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবলম্বনে’র উদ্যোগে রবিবার গোবিন্দগঞ্জের সাঁওতাল অধ্যুষিত ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের চারশ সাঁওতাল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বাগদা বাজারস্থ অবলম্বন কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা সম্প্রীতি ফোরামের সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, অবলম্বনের প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, প্রশাসনিক কর্মকর্তা সাঈদ আল আসাদ, প্রকল্প কর্মকর্তা দিপ্তী মুর্মু, শাবানা আকতার, মোস্তফা কামাল প্রমুখ।
প্রসঙ্গত, ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ছয় কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি মুসুর ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল ও দুটি সাবান।
ইত্তেফাক/এসি
