উন্নতমানের আরো পিপিই তৈরি করবে গ্রামীণফোন  

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৪:১০

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরুর সময় থেকে গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস লিঃ ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই (গাউন) তৈরী করছে। উন্নতমানের আরো পিপিই সরবরাহের লক্ষ্যে ফ্যাব্রিক্স ও সীম সিলিং টেপ ফ্যাক্টরীতে পৌঁছেছে।

এছাড়াও টেলিকমটি দেশের বিভিন্নস্থানে অবস্থিত চিহ্নিত দুস্থ পরিবার সমূহে সাপ্তাহিক ভিত্তিতে প্রতিদিনের খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশনস লিঃ ৫০,০০০ পিস পিপিই (গাউন) তৈরী করার লক্ষ্যে এ পর্যন্ত ২৫,০০০ পিস উৎপাদন করেছে যার প্রায় সম্পূর্ণটিই ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

২০,০০০ পিস অধিকতর উন্নতমানের পিপিই (গাউন) সরবরাহের লক্ষ্যে আমদানীকৃত ফ্যাব্রিক্স ও সীম সিলিং টেপ ফ্যাক্টরীতে পৌঁছেছে। আগামী দুই একদিনের মধ্যে ঐ সব সুরক্ষা গাউন তৈরীর কাজ শুরু হবে। এর সঙ্গে আমদানীকৃত এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও প্রটেকটিভ গগলসসহ সেট আকারে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল সমূহের মধ্যে বিতরণ করার প্রস্তুতি নিচ্ছে।

গত ২ দিনে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এ আরও ২,০০০ পিসেরও বেশি পিপিই (গাউন) সরবরাহ করেছে।