রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর মানিক

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:৪৩

মরণঘাতী ভাইরাস করোনাকে মোকাবেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তা অব্যাহত রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। তিনি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেরও খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নিজ উদ্যোগে করোনার প্রভাবে আটকে যাওয়া মানুষের কাছে খাদ্য-দ্রব্য বিতরণ করছেন মানিক। চাল-ডাল, লবণ-তেল, আলু-সাবান সহ বিভিন্ন খাদ্য-দ্রব্য গত কয়েক দিন ধরে বিতরণ অব্যাহত রেখেছেন এই জনপ্রতিনিধি।

হাসিবুর রহমান মানিক বলেছেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যেভাবে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি সেই ভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি আমি প্রধানমন্ত্রীর সেই কথা পালন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এই সংকট সমাধানের জন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মানুষের খাবারের কষ্ট নাহয় করোনা ভাইরাস সংক্রমণ সহজেই রোধ করা যায়।

তিনি আরো বলেন, অনেকে এ খাবারকে ত্রাণ ভাবতে পারে এজন্য বলছি এটা ত্রাণ নয় এটা আমার ২৬ নং ওয়ার্ড বাসীর অধিকার। তার কারণ হলো আমি এলাকার জনপ্রতিনিধি। একজন সেবক হয়ে জাতির এই সংকটের সময় তাদের পাশে থাকা এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য।

মানিক বলেন, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের না হয় এজন্য আমি এসএমএস এর মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছি প্রতিটা বাসায় বাসায়। অনেকে খাবার নিতে লজ্জা বোধ করে আমি বিভিন্ন মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি।

আজ সরেজমিনে দেখা যায় ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ।

জানা গেছে, নোবেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক শুরু থেকেই অত্র এলাকার জনগণের পাশে আছেন।

২৬ নং ওয়ার্ড এলাকা ঘুরে জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তরা ত্রাণ সামগ্রী নিতে অনেকেই সঙ্কোচ বোধ করছেন তারা যেন লজ্জা না পাই এজন্য তিনি অত্র এলাকার প্রত্যেকটা বাসাবাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং বলছেন এটা আমার ২৬ নং ওয়ার্ডের বসবাসরত মানুষের অধিকার।

এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আপনারা কেউ চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো ইনশাআল্লাহ।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২৬ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি উন্নয়নমূলক ওয়ার্ড হিসেবে পরিচিত। এলাকার মানুষ জানায়, রাজধানীর মধ্যে মানিক যেভাবে জনগণের জন্য কাজ করে অন্যান্য কাউন্সিলররা যদি এমন কার্যক্রম অব্যাহত রাখে তাহলে জাতির এই সংকটে তেমন কোন অসুবিধা হবার কথা নয়।

ইত্তেফাক/আরএ