ধানমন্ডিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা তপুর উদ্যোগে ৩শ পরিবার পেল খাদ্য সামগ্রী

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:৪৭

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে স্থির হয়ে গেছে সাধারণ মানুষের জীবন। এতে করে কর্মজীবীরা যেমন কর্মহীন হয়ে পড়েছেন তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন পরিস্থিতি তাদের ফেলে দিচ্ছে যেন ফেলে দিয়েছে কঠিন সংকটে। তাই চলমান সংকটাপন্ন অবস্থায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ফাহাদ হোসেন তপু।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে লকডাউন বাড়লো জুন পর্যন্ত

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার আশেপাশে থাকা চলমান সংকটে অসহায় ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তপু।

ফাহাদ হোসেন তপু বলেন, সারাবিশ্ব বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও একই অবস্থা। এ ভাইরাস মোকাবেলা করতে সরকার সকল কিছু বন্ধ করে দিয়েছে। যার ফলে অনেকটা সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজ আমি আমার সামর্থ্য অনুসারে এ মানুষ গুলোর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ আমার ঢাকায় বসবাসরত এলাকার প্রায় ৩শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।

ইত্তেফাক/ এমএএম