ঢাকা ছাড়লেন ২৬৯ ব্রিটিশ নাগরিক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৬:০২

বাংলাদেশে অবস্থানরত ২৬৯ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। বিকাল ৪টা ৫ মিনিটে প্রথম দফায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওয়ানা দেন তারা।

 আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।

আরো পড়ুন : মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে বৃহস্পতিবার

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

ইত্তেফাক/ইউবি