নড়াইলের কালিয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মহিদুল ইসলামের নামে মামলা দায়ের হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মোঃ.আজিমুদ্দিন বাদি হয়ে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন। জনপ্রতি ১০কেজি হারে ২৮টি নামের বিপরীতে ২৮০ কেজি চাল বিতরণ না করে তারা আত্মসাৎ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ২৮জন হত-দরিদ্রদের বরাদ্দকৃত চাল না দিয়ে তারা আত্মসাৎ করেছেন।অপরদিকে ভুয়া মাষ্টাররোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে দাখিল করেন।
এ বিষয় উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন,‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুদক যশোর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’
কালিয়ার ইউএনও মোঃ. নাজমুল হুদা বলেন,‘সরকারি ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় জয়নগর ইউপির চেয়ারম্যান ও সচিবের নামে মামলা দায়ের হয়েছে। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।’
ইত্তেফাক/এসআই
