করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় এক মাস ধরে অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এমন পরিস্থিতিতে কষ্টে জীবন যাপন করছেন খেটে খাওয়া মানুষগুলো। তাই সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুই হাজার নৌ শ্রমিককে চাল, ঢাল, আলু, তেল পিয়াজ ও লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন চলমান পরিস্থিতিতে দেশে কোন মানুষ না খেয়ে থাকবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশে সকল ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে।
এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডো গোলাম সাদেক ও ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকাবাসীর জন্য এক হাজার প্যাকেট খাদ্যসামগ্রী মেয়র আতিকুল হক চৌধুরী হাতে তুলে দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান খান এমপির এলাকাবাসী জন্য দুই হাজার পরিবারকে খাবার প্যাকেট দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসআই
