স্টেডিয়ামের ‘নাম’ বিক্রি করবে বার্সা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০২:১২

দীর্ঘ ৬৩ বছরের ঐতিহ্যে প্রথমবারের মতো পরিবর্তন আনতে যাচ্ছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো স্প্যানিশ জায়ান্টরা ক্লাবের নামের স্বত্ব বিক্রি করতে যাচ্ছে। আর এই স্বত্ব বিক্রির অর্থ ব্যয় হবে করোনা প্রতিরোধে।

করোনা ভাইরাসের প্রকোপে থমকে গেছে ইউরোপের ক্রীড়াঙ্গন। ঋণে জর্জরিত লা লিগার চ্যাম্পিয়নরা। সংকট মোকাবিলার জন্য খেলোয়াড়-কোচদের বেতন কাটার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এবার বিক্রি করতে যাচ্ছে নিজেদের নামের স্বত্ব।

বার্সেলোনার স্টেডিয়ামটি ‘কাম্প ন্যু’ নামে পারিচিত। ১৯৫৭ সালে চালু হওয়ার পর কখনো এর নাম পরিবর্তন হয়নি। কাতালুনিয়ার দলটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রি করতে যাচ্ছে। অর্জিত অর্থের পুরোটাই ব্যয় হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।

ন্যু ক্যাম্প এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড়ো ফুটবল স্টেডিয়াম। ৯৯ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নাম স্বত্ব ২০২০-২১ মৌসুমের জন্য বিক্রি করবে বার্সেলোনা। অর্জিত অর্থ ক্লাবের চ্যারিটেবল ফাউন্ডেশনে দান করবে। কোথায় সেই অর্থ দেওয়া হবে, সেটা দেখবে এই ফাউন্ডেশন।

ইত্তেফাক/এসআই