বগুড়ায় নতুন করে আরও ৭জন করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৮:৫০

বগুড়ায় এক শিশু ও এক নারীসহ আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার রাত সোয়া দশটায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আক্রান্তদের নমুনা বুধবারেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের বয়স ২২ থেকে ৬০ বছর পর্যন্ত। এনিয়ে বগুড়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, বুধবার ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষার পর সাতটি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা পজেটিভ ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরমধ্যে বগুড়া শহরের সবুজবাগ এলাকার একজন বাসিন্দা রয়েছেন। অন্য ছয়জনের মধ্যে সোনাতলা, গাবতলী, শাজাহানপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া এবং ধুনট উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।

ইত্তেফাক/এমআরএম