সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে রোটারি ক্লাব অব শ্যামলীর উদ্যোগে রোটারি বেলুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ-এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে রোটারিয়ান ইসমাইল হোসাইন সিরাজীর সামগ্রিক তত্ত্বাবধানে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজ, আরসিসি- সিরাজগঞ্জ এর সভাপতি আব্দুল হামিদ, রেসকিউ সিরাজগঞ্জ-এর সভাপতি ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ও গোলাম মোস্তফা রুবেল এবং রোটারি ক্লাব অফ সিরাজগঞ্জ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান আবু সিদ্দিক, রোটারি বেলুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খাদিজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসন, স্কুল শিক্ষক, রোভার স্কাউট এবং আরসিসি সিরাজগঞ্জ এর কর্মকর্তারা সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের নিকট খাদ্য সামগ্রী বিতরণে সহায়তা করেন।
এদিকে রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ-এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য সামগ্রী বিতরণের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/ইউবি
