নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দিপা (২৫) নামে এক নার্স করোনা ভাইরাসের আক্রান্তের হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স দিপা গত কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। এমতাবস্তায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে পজেটিভ রিপোর্ট হাতে পান। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা প্রাথমিক ভাবে বিস্তারিত জানাতে পারেননি। নওগাঁয় এই প্রথম কোন ব্যক্তির করোনার পজিটিভ এলো বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
