রাজধানীর কাঁঠালবাগানে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্তদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গত ৭দিন ধরে পর্যায়ক্রমে এই ত্রাণ পৌঁছে দিচ্ছে। আওয়ামী লীগের কাঁঠালবাগান দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবু জানান, নির্দিষ্ট একটি স্থানে ডেকে ত্রাণ বিতরণ করলে করোনা সংক্রমিত হওয়ার আশংকা থাকে। এ কারণে তালিকা করে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। ত্রাণ হিসাবে চাল, ডাল, তেল, পিঁয়াজ, চিনি এবং সবজি দেওয়া হচেছ।
নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত এমন পরিবার রয়েছেন যাদের ত্রাণ প্রয়োজন কিন্তু লজ্জায় চাইতে পারছেন না। এরকম পরিবারের তালিকা করে কাউকে কিছু না জানিয়ে তাদের বাসায় ত্রাণ পৌঁছানো হয়েছে। এ পর্যন্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা এবং সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
