বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা'দত হুসাইন গত বুধবার (২২ এপ্রিল) পরলোক গমন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে এক শোক বার্তায় সরকারী কর্ম কমিশন (পিএসসি) মরহুমের আত্মার শান্তি ও মাগেফরাত কামনা করে। একইসঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৮৪
এছাড়া সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম,পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী শাহাবউদ্দীন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এছাড়াও শোক এবং দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি. এম. কাদের, জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ এপ্রিল) তারা উভয় পৃথক শোক বার্তায় সা’দত হুসাইনের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/এমএএম
