রামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০০:৫৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে বজ্রপাতে দুলা মিয়া (৪৫) নামের এক কৃৃৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর মাঠে ধান কাটার সময় আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দুলা মিয়া রসুলপুর গ্রামের মৃত বজলুল হকের ছেলে।

সুত্র জানায়, শুক্রবার বিকেলে মুষুলধারে বজ্র ও শিলা বৃষ্টি চলাকালিন মাঠে ধান কাটছিলেন কুষক দুলা মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এতে দুলামিয় শরির জলসে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/কেকে