পঞ্চম ধাপে ভারতের চেন্নাইয়ে আটকে পড়া ১৬৬ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলাএয়ারলাইন্স।
শনিবার বিকালে পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
আরো পড়ুন : স্বল্প পরিসরে কোর্ট খোলার সিদ্ধান্ত স্থগিত
সূত্র জানা যায়, ফেরত আশা ১৬৬ বাংলাদেশির মধ্যে যারা নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। তারপরও যদি কারো করোনার উপসর্গ থাকে তাহলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
ইত্তেফাক/ইউবি
