‘বড় বাপের পোলায় খায়’ এবার নেই

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৯:৩৪

করোনা ভাইরাসের কারণে এবার বসেনি ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতি বছর রোজার আগের দিন থেকেই চকবাজারের সড়ক বন্ধ করে চলে এই ইফতার সামগ্রীর পশরা।

কিন্তু শনিবার প্রথম রোজায় সেখানে কোনও ইফতার সামগ্রীর দোকান বসেনি। নেই ‘বড়ো বাপের পোলায় খায়’ নামক ইফতার সামগ্রী বিক্রির কোনও হাঁকডাক।  

কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বললেন করোনা ভাইরাসের কারণে ফুটপাতে কাউকে ইফতার সামগ্রী বিক্রি করতে দেয়া হবে না। শুধু চকবাজার নয়, পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে কোথাও ইফতারির দোকান বসতে দেখা যায়নি।

আরো পড়ুন : ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি করা যাবে না

এদিকে করোনা ভাইরাসের প্রভাবে রমজান মাস জুড়ে রাজধানীর ফুটপাতে সব ধরনের ইফতার সামগ্রী বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইত্তেফাক/ইউবি