তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাভাইরাস দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সরকার চায় সুষম বণ্টন করা, তাহলে খাদ্য ঘাটতি হবে না। কেউ না খেয়ে থাকবে না।
তিনি আরো বলেন, সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। কোনো অনিয়ম হবে না। সে জন্য ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা জনগণকে সঠিকভাবে সেবা দিচ্ছি। সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নে ডিজিটালের মাধ্যমে মানবিক সেবা কার্যক্রম অব্যহত থাকবে।
প্রতিমন্ত্রী রবিবার সুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নের ১১২০জন অসহায়, কর্মহীন পরিবাকে সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুলহাস কায়েমসহ স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
