অসহায় মানুষের পাশে প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২৩:০১

করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী নজরুল ইসলাম। দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী তিনি। সিলেটের গোয়াইনঘাটে তার বাড়ি। প্রবাসে থেকেও তিনি এলাকার দুঃস্থ মানুষদের কথা ভোলেননি। সম্প্রতি তার অর্থায়নে গোয়াইনঘাটের নবগঠিত ১০ নম্বর পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে কর্মহীন ৫শ’ দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু পিঁয়াজসহ নিত্য পণ্যের সামগ্রী। প্রবাসী নজরুল ইসলামের পক্ষে তার পিতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ছয়ফুল্লা এসব খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন।

নজরুল ইসলাম প্রবাসে বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক এবং নিজেও সংগঠক। তিনি জানান, মহামারী করোনার আঘাতে গোটা বিশ্ব আজ গৃহবন্দি। এমন এক পরিস্থিতিতে নিজ এলাকার মানুষের কষ্ট দেখে বসে থাকা যায় না। তাই আমি মানবিক মূল্যবোধ থেকেই আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার অনুপস্থিতে আমার বাবা ছয়ফুল্লাহ মানুষের দরজায় এই সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

ইত্তেফাক/আরএ