অসহায়দের উপহার পাঠালেন রিয়াদ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৩৯

দেশে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় শুরু থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট দল দলীয় ভাবে দান করার পাশাপাশি অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এবার কর্মক্ষম মানুষদের জন্য উপহার পাঠালেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

নিজ এলাকা ময়মনসিংহের খেটে খাওয়া ১৩৩টি পরিবারের কাছে টি-টোয়েন্টি অধিনায়কের পক্ষ থেকে খাদ্য সহায়তা ‘উপহার’ হিসেবে পাঠানো হয়েছে। উপহার পৌঁছে দেয়ার কাজ করছে স্থানীয় একটি সংগঠন। এতদিন অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবা দান করে আসা সংগঠনটি বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে। 

করোনাকালে অসহায়দের কাছ সরাসরি সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে এই সোসাইটি। রিয়াদ তাদের কাছেই দিয়েছিলেন তার অনুদান। সংস্থাটি সেই অর্থে খাবার ও নিত্যপ্রয়াজনীয় সামগ্রী ক্রয় করে তা অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

রিয়াদের এ সহায়তা পাওয়া প্রতিটি পরিবার বেশ কয়েকদিনের খাবার ‘উপহার’ হিসেবে পেয়ে বেশ খুশি। উপহার পাওয়া প্রত্যেক পরিবারই নিম্ন আয়ের।  করোনা ভাইরান প্রাদুর্ভাবে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোপূর্বে এক মাসের বেতনের অর্ধেক ত্রাণ তহবিলে দান করেছেন।  

ইত্তেফাক/এসআই