রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া ভোটকেন্দ্রে বিএনপির সঙ্গে সংঘর্ষে মেরাজুল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে ভোর ছয়টা থেকে বিএনপির কর্মীরা সেখানে অবস্থান করছিলেন। আওয়ামী লীগের কর্মীরা তাদের বাধা দিতে গেলে সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে মেরাজুল ঘটনাস্থলেই নিহত হন। এ খবর নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।
আরো পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে : সিইসি
আবুল হোসেন দাবি করেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পরও সেখানে ভোটগ্রহণ চলছে।
এই এলাকা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের অন্তর্গত। এখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আয়েনউদ্দিন। ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মিলন।
ইত্তেফাক/এএম
