শেরপুর-২ আসনের ঐক্যফন্ট প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐক্যফ্রন্ট প্রার্থীর অভিযোগের পাহাড় জমতে থাকে। বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর ডিসি গেইটের সামনে দাঁড়িয়ে ঐক্যফন্টের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী সংবাদ সম্মেলনে ভোট বর্জনসহ তাদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

আরও পড়ুনঃ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ‘সিদ্ধান্ত’ জানাবে ঐক্যফ্রন্ট

ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন করার সামগ্রিক পরিবেশ নাই বলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

ইত্তেফাক/কেকে