রানীশংকৈলে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:৩৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা তেঘরিয়া গ্রামে শারমিন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শারমিন ওই গ্রামের অজিব মেকারের মেয়ে। সে স্থানীয় একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গত ২৮ এপ্রিল রাতে পরিবারের লোকজন খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর গভীর রাতে সবার অগোচরে শারমিন গলায় ওড়না পেঁচিয়ে উঠানের একটি আমগাছে ফাঁস দেয়। পরে রাতে বাড়ির লোকজন উঠে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন ২৯ এপ্রিল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। শারমিনের মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিবারের লোকজনও কিছু বলতে পারেনি। 

আরো পড়ুন: ৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

রাণীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ওসি আব্দুল মান্নান জানান।

ইত্তেফাক/এএএম