নোয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহান নির্বাচন প্রত্যাখ্যান করে, ভোট স্থগিত ও পুননির্বাচনের দাবি জানান। রবিবার দুপুর ১২টায় তার মাইজদীস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলন তিনি নির্বাচন প্রত্যাখ্যান  করেন।

মো. শাহজাহান অভিযোগ করে বলেন, সকাল ৭টার দিকে তার নিজ ভোট কেন্দ্র পৌর হাই স্কুলে যাবার পথে তার এজেন্টকে পুলিশ গ্রেফতার ও অন্য এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। একই অবস্থা করেছে সব ভোট কেন্দ্রে। বিভিন্ন কেন্দ্রে আমার অনেক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে এবং আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার দলের অনেককে আহত করে। 

আরো পড়ুন: কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন

তিনি আরো বলেন, সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সমর্থিতরা ককটেল ফাটিয়ে তার বাসায় হামলা করে জানালা ভাঙচুর করে। এ পরিস্থিতি নিরাপত্তার জন্য আমি ও আমার স্ত্রী  ভোট দিতে  কেন্দ্রে  যাইনি। এ অবস্থায় আমি মনে  করি আজকের নির্বাচন নিকৃষ্ট। তাই এ নির্বাচন ঘৃনাভরে প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনারের একটি আবেদন করছি, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এ নির্বাচনকে স্থগিত ঘোষণা করে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরির পর পুন নির্বাচনের দেয়া। 

ইত্তেফাক/জেডএইচ