ভোটবর্জন তাদের ব্যক্তিগত: ওবায়দুল কাদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটবর্জন তাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলা ঠিক হবে না।’

 

আজ রবিবার সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ মিথ্যা। তারা পরাজয় নিশ্চিত জেনে এসব কথা বলছেন।

 

ইত্তেফাক/এএম