রাজধানীতে দুস্থদের মাঝে ‘দি নিউজ’র ইফতার সামগ্রী বিতরণ 

আপডেট : ০১ মে ২০২০, ২০:৩৯

করোনা ভাইরাস মহামারিতে রাজধানীর টিকাটুলিতে অনলাইন পোর্টাল ‘দি নিউজ’র পক্ষ থেকে রোজাদার ও কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১মে) টিকাটুলির বাইতুল আমান জামে মসজিদ গেটে এ ইফাতার বিতরণ করা হয়। 

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, উপদেষ্টা সম্পাদক কাজী মাসুদ আহমেদ ও বার্তা সম্পাদক রাই কিশোরী। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সমগ্রী বিতরণ করা।

দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, ‘রমজান মাসে সকল মুসলমানদের সাধারণত খরচ একটু বেশি হয়। যারা অন্যান্য বছরই রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খায়, এ বছর তারা চরম শোচনীয় দিন যাপন করছে। তাই প্রতিদিন ৫০-৫৫ জনের ইফতার দিচ্ছে দি নিউজ।’

আরো পড়ুন: ভারতে লকডাউনের মেয়াদ আরো ২ সপ্তাহ বাড়ছে

তিনি আরো বলেন, ‘এই চরম দুরবস্থার মাঝে দি নিউজের প্রয়াস এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্তত তাদের মুখে যদি হাসি ফোঁটাতে পারে। সেই লক্ষ্যে দি নিউজের পক্ষ থেকে রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/এএএম