মিজান মালিকের কথায় এবার রবি চৌধুরীর ‘মতবাদ’

আপডেট : ০৫ মে ২০২০, ২০:০৪

‘মতবাদে ভাগ করেছো/ মানুষ খোঁজে দেখো না/ মানুষকে মানুষ ভাবো/ ছেড়ে যাবে করো না।’ এমন মানবিক উদার কথামালা দিয়ে সাজানো এই সময়ের গানটি করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী।

গানটি লিখেছেন সাংবাদিক কবি ও গীতিকার মিজান মালিক।এর আগে করোনা নিয়ে তার লেখা দুটি গান সবার মনে দাগ কেটেছে। 

করোনায় সবার আগে প্রার্থনা সঙ্গীত করে বেশ আলোড়ন সৃষ্টি করেন মিজান মালিক। পুরো বিশ্বে করোনা আক্রান্ত মানুষের জন্য  সুস্থতা ও দুঃসময় থেকে পরিত্রাণ চেয়ে প্রার্থনা গানটি করেন তিনি। শিল্পী খালেদ মুন্না ও প্রীতম দরদ দিয়ে গানটি করেন। প্রার্থনার পর তার লেখা আরাধনাও সবার মনে ধরেছে।গানটি গেয়েছেন শিল্পী খালেদ মুন্না। 
 এবার তিনি মানুষে মানুষে বৈষম্য ও মতভেদ নিয়ে একটি ভিন্ন ধারার গান করলেন। মানবিক দরদ দিয়ে গানটি গেয়েছেন শিল্পী রবি চৌধুরী। সুরও করেছেন তিনি। সঙ্গীত পরিচালক জাহিদ বাসার পংকজ।

গীতিকার মিজান মালিক বলেন, গানটি প্রস্তুত। মিউজিক ভিডিওর কাজটি শেষ হলেই সবার কাছে পৌঁছে যাবে ভিন্ন ধারার এ গানটি। আশাকরি সবার ভালো লাগবে।

ইত্তেফাক/বিএএফ