উৎসবমুখর পরিবেশে বরিশাল-১ আসনে (আগৈলঝাড়া) ভোটগ্রহণের পর ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী রাসেল সরদার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র দাস নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে জানা গেছে, ৫০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আবুল হাসানাত আবদুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২,০৫০০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী রাসেল সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৩৭৯ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩০৫ ভোট। নির্বাচনে ৮০দশমিক ৩৫ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরো পড়ুন: ইতিহাস সৃষ্টি করতে চলেছেন শেখ হাসিনা: এএফপি
প্রসঙ্গত, হাসনাত আবদুল্লাহ ১৯৭৩ সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৬ জুন ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন তিনি। এরপর ৫ জানুয়ারি অনুষ্ঠিত ২০১৪ সাধারণ নির্বাচনে হাসনাত আবদুল্লাহ তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
ইত্তেফাক/বিএএফ
