যুবলীগ নেতার বেতনের টাকায় খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ০৫ মে ২০২০, ২৩:১৪

করোনা প্রতিরোধে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো, মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ১৬নং ওয়ার্ডের ১০০ জন নিম্ন আয়ের মানুষদের মাঝে মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

এ ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক মেহেরুল হাসান সোহেল বলেন, আমার কলেজের ১ মাসের বেতনের টাকায় প্রায় ১০০ জন নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 

আরো পড়ুন : ত্রাণ বিতরণে অনিয়ম, কুমারখালী পৌরসভার মেয়রসহ অভিযুক্ত ৭ কাউন্সিলর

এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস. এম. ওহিদুর রহমান বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার চৌধুরী কামাল, মোকাররম হোসেন খাঁন ওপেল ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক শামছুল আলম  অনিক।

ইত্তেফাক/ইউবি