শেন ওয়ার্নের অদ্ভুত পরামর্শ

আপডেট : ০৭ মে ২০২০, ০৯:২৬

বলের দুই পাশের ভারে পার্থক্য রাখতে বললেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। তাতে ম্যাচের পুরো সময়ই বোলাররা সুইং পাবে বলে মনে করেন তিনি। 

করোনা ভাইরাস-পরবর্তী সময়ে লালা বা ঘামের পরিবর্তে কৃত্রিম বস্তু ব্যবহার করার কথা ভাবছে আইসিসি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বল নির্মাতা কোম্পানি কোকাবুরা জানিয়েছে, তারা বল উজ্জ্বল রাখার বস্তু তৈরি করছে।

তবে লালার পরিবর্তে বলে কৃত্রিম বস্তু ব্যবহারের পন্থা কতটুকু সুবিধা দেবে, বুঝতে পারছেন না ওয়ার্ন। তার মতে, সব সময় সুইংয়ের জন্য একপাশ ভারী বল তৈরি করলেই সব সমস্যার সমাধান সম্ভব।

ওয়ার্ন বলেন, ‘সবসময় সুইং পাওয়ার জন্য বলের একপাশ কেন ভারী হতে পারে না? এটা হবে টেপ প্যাঁচানো টেনিস বলের মতো, অথবা লন বোলসের মতো।’

ইত্তেফাক/ এমআর