সায়েদাবাদে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৭ মে ২০২০, ১৭:০৮

রাজধানীর সায়েদাবাদে আর্থিক সহায়তার দাবিতে বৃহস্পতিবার  বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। 

শ্রমিকরা জানিয়েছেন, গাড়ি চালালে মালিক সমিতির লোক প্রতিদিন ১২’শ টাকা চাঁদা নেয়। কিন্তু দুই মাস ধরে তারা আমাদের কোনও খোঁজখবর নেয়নি। এমনকি ফোন দিলে মালিক সমিতির লোক ফোন ধরে না। আমরা এ পর্যন্ত কোনও ধরণের সহায়তা পাইনি। বরং সমিতির নেতারা আমাদের ভোটার আইটি কার্ড, লাইসেন্সের ফটোকপি নিয়েছে। তাদের কোনও পাত্তা নেই। 

আরো পড়ুন : পুলিশের আরও ৯৫ জন করোনায় আক্রান্ত 

তারা আরও জানান, আমরা গাড়ি চালালে একদিনে ৫০০ টাকা আয় করতে পারি না। কিন্তু আমাদের চাঁদা ঠিকই তোলা হয়েছে। চাঁদা তোলা সেই কোটি কোটি টাকা কোথায় গেল? আমরা এখন বিপদে পড়েছি, আমাদের দেখবে না ? আমাদের বউ-পোলা না খেয়ে মরতেছে।

ইত্তেফাক/ইউবি