একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে সিরাজগঞ্জের ছয়টি আসনে ছয়টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কন্ঠশিল্পি রোমানা মোর্শেদ কনকচাঁপা পেয়েছেন ১ হাজার ৮১ ভোট।
আরও পড়ুনঃ লাইভ: সারাদেশে নির্বাচনী সহিংসতায় ১৬ জনের প্রাণহানি
নির্বাচন বর্জন করেছেন ধানের শীষের প্রার্থী কনকচাঁপা। তার নির্বাচনী এলাকায় কেন্দ্র দখল, জাল ভোট এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি।
ইত্তেফাক/কেকে
