একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সব প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তারা হলেন, বাগেরহাট-১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহান তালুকদার ও বাগেরহাট–৪ আসনে মো. মোজাম্মেল হোসেন। রাতে জেলা রিটানিং কর্মকর্তার কন্টোল রুম থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন: মেসির ফেরা নিয়ে আর্জেন্টিনা কোচ যা বললেন
বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির প্রাথী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।
ইত্তেফাক/আরকেজি
