'আপনার সুরক্ষাই প্রধান প্রতিশ্রুতি'- এই স্লোগান কে সামনে রেখে ১০মে থেকে সীমিত পরিসরে সারা দেশে কিছু সংখ্যক নিজস্ব আউটলেট ও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে এপেক্স। কোম্পানির হেড অফ মার্কেটিং জনাব সাগ্নিক গুহ বিষয়টি জানান।
স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রেরিত স্বাস্থ্যবিধি মেনেই নেয়া হয়েছে আউটলেট পরিষ্কারের সকল প্রয়োজনীয় ব্যবস্থা। তার মধ্যে আছে দোকানের সব জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা, বিক্রয় কর্মীদের শারীরিক পরীক্ষা যেমন: তাপমাত্রা, ফ্লু টেস্ট ইত্যাদি পর্যবেক্ষণ করা, স্টোরে প্রবেশের পূর্বে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা, সকল বিক্রয় কর্মীদের সবসময় ফেস মাস্ক এবং গ্লাভস পরিধান বাধ্যতামূলক করা থেকে শুরু করে, 3 ফুট দূরত্বে অবস্থানের জন্য ক্রেতাগণকে উৎসাহিত করার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে এপেক্স।
এপেক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে যে সবাই মিলে একসাথে জনস্বাস্থ্য নিয়মাবলী মেনে চললে এই মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব।
ইত্তেফাক/আরএ
