জনসমাগম করায় ঢাকায় ৪৪ মামলা, এক চল্লিশ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০ মে ২০২০, ১৯:৩৭

জনসমাগম করায় ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে এবং জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ৪৪টি মামলায় ৪১ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, হাজারীবাগসহ জেলার সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

৩০ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই মামলার ও জরিমানার অর্থ আদায় করা হয় এবং বিভিন্ন ব্রান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য ২ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

এ ছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০ টি, দোহার উপজেলাতে ৬১টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। টিসিবির বিক্রয়কেন্দ্র গুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গন কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি।

ইত্তেফাক/আরএ