করোনা সংকটে বিপদে পড়া অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর কর্মকাণ্ডে প্রশংসিত হচ্ছে যুবলীগের কর্মকাণ্ড। সেই ধারাবাহিকতায় মানবতার ডাকে ছুটে চলেছেন যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু।
ভাইরাসটির সংক্রমণের পর থেকেই ধারাবাহিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর নেতৃত্বে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এই সাংগঠনিক সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাতের আঁধারে রাজধানীর সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় দলীয় নিম্নবিত্ত ১’শ কর্মীকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেন। ২’শ মধ্যবিত্ত, অসহায় মানুষের মাঝে এবং ৫০ জন প্রতিবন্ধী ও এতিমদেরসহ মোট সাড়ে ৩’শ পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।
গত ২০ মার্চ থেকে আজ ০৪ মে পর্যন্ত তিনি প্রায় ৩৪০০ পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী দিয়েছেন এই যুবনেতা। খাদ্য সামগ্রীতে রয়েছে, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, লবন ১ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ১ কেজি, নানা রকম সবজি, সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী।
এছাড়াও বিভিন্ন সময় মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পি.পি.ই বিতরন করেছেন।
এছাড়াও একদিন পরপর ১‘শ অসহায় মানুষের কাছে ইফতার সামগ্রী অথবা রান্না খাবার ও ২’শ মানুষের কাছে সেহরির সময় রান্না করা খাবার তুলে দেন বাবু। ইফতারির খাদ্য সামগ্রী হিসেবে দিয়েছেন-মুড়ি, চিড়া, গুড়, ছোলা, চিনি, খেজুর, রুহ আফজা।
এর আগে তিনি ডাক্তার, নার্স, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও আইন শৃঙ্খলায় নিয়োজিতদের পিপিই উপহার দেন।
গাজী সারোয়ার হোসেন বাবু জানান, করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে খেটে খাওয়া, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকার অসহায়দের জন্য যথাসাধ্য সহযোগিতা করে আসছে। তারপরও আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এদের পাশে দাঁড়ানো। অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ মানুষগুলোর পাশে নিজের সামর্থ্য অনুযায়ী থাকবো ইনশাল্লাহ। সমাজের বিত্তবানদের মানুসের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানান এই যুবনেতা।
ইত্তেফাক/আরআই
