করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে পূর্বাচল ক্লাব লিমিটেড। রবিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় পূর্বাচল ক্লাবের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য (অর্থ) মাজাহারুল হক শহীদ।
প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে পূর্বাচল ক্লাবসহ ৫৭টি প্রতিষ্ঠান।
ইত্তেফাক/জেডএইচডি
