সরকারি সহায়তার পাশাপাশি দরিদ্র অসহায়দের সাহায্য করে যাচ্ছেন ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন খান শাকিল।
লকডাউন শুরুর পর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় মানিকদি, বারণটেক এবং বালুরঘাট এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করে আসছেন তিনি।
এ পর্যন্ত প্রায় ৯'শ লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন শাকিল খান। এছাড়া দুইবার এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে সবজি এবং ৫'শ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। শাকিল খান জানান, তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাস্তায় দাঁড়িয়ে যারা হাত পাততে পারেন না এমন ৫০জন মধ্যবিত্তের ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে এ সেবক লীগ নেতার।
করোনার ক্রান্তিকালে সমাজের অসহায়দের মাঝে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সাবেক ছাত্রলীগ নেতা শাকিল খান।
ইত্তেফাক/এসআই
