বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শক ছাড়াই চলতি বছরের শেষে ফ্রেঞ্চ ওপেন টেনিস অনুষ্ঠিত হতে পারে। এমনটাই জানিয়েছেন ফরাসি টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্ড জিউডিসেলি।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ তিন মাসের জন্য স্থগিত করা হয় ফ্রেঞ্চ ওপেন। চলতি বছরের ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টটি। যদিও পরিস্থিতি বিবেচনায় ক্লে কোর্টের এই টুর্নামেন্টটি নতুন সূচিতে। আগাশী ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানায় ফরাসি টেনিস কর্তৃপক্ষ।
তবে ইউরোপের বেশকয়েটি দেশে করোনা মহামারী রূপ নেওয়ায় সর্বত্র জনস্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে সংকট। তারপরও পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শক ছাড়াই চলতি বছরের শেষে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হতে পারে। এমনটাই জানিয়েছেন ফরাসি টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্ড জিউডিসেলি।
এর আগে, করোনা আতঙ্কে এ বছরের উইম্বলডন টেনিস বাতিল করা হয়।
ইত্তেফাক/এসআই
