হাসপাতালে যেতে না পারা অন্তঃসত্ত্বা নারীর করোনা শনাক্ত, এবারও পাশে পুলিশ

আপডেট : ১১ মে ২০২০, ১৬:২৩

গাড়ি না পেয়ে হাসপাতালে যেতে না পারা পুরান ঢাকার অন্তঃসত্ত্বা সেই নারীর পাশে দাঁড়ালো পুলিশ। তাকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সহায়তা করছে পুলিশ। 

করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ৬ মে ঐ অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যেতে চেয়েছিলেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি পাচ্ছিলেন না তিনি। উপায় না পেয়ে পুলিশে ফোন দেন। 

পরে পুলিশ এসে তাকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নমুনা দেওয়া শেষে খাবার দিয়ে তাকে বাসায় পৌঁছে দেয় পুলিশ। সবশেষ ঐ নারীর করোনা পরীক্ষায় পজিটিভ আসে। 

এরপর চিকিৎসকের পরামর্শে তাকে সোমবার আবারো ঢাকা মেডিকেলে নিয়ে যায় পুলিশ। ১৭ মে তার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে। 

বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, পুলিশের গাড়িতে করে ঐ নারীকে তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তির সকল কাজ করেছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচ