মোহাম্মদপুরে হেরোইনসহ  কিশোর মাদক কারবারি গ্রেপ্তার 

আপডেট : ১১ মে ২০২০, ১৬:৫১

রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৪০ গ্রাম হেরোইনসহ এক কিশোর মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতের নাম আমিনুল ইসলাম(১৬)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোঃ. জাহিদ হাসান জানান, গতকাল সোমবার র‌্যাব-২ এর একটি দল রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা ওই মাদক কারবারীর নাম আমিনুল ইসলাম (১৬)। জিজ্ঞাসাবাদে আমিনুল জানিয়েছে, পলাতক আরও কয়েক সহযোগীসহ দীর্ঘদিন থেকে মাদক কারবারে জড়িত। আমিনুলের বাড়ি বরিশাল জেলার গৌরনদী নাথার কলাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

সে রায়ের জারের আজিজ খান রোডের হেমায়েত গাজীর বাসায় ভাড়া থাকে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। এই মামলায় আদালতের মাধ্যমে তাকে টঙ্গি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসআই