হবিগঞ্জে করোনা জয় করলো আরো ১০ জন

আপডেট : ১১ মে ২০২০, ১৮:১৮

দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েই চলেছে।  হবিগঞ্জে ১০ করোনা জয়ীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলেন,  অধীর দাশ(৩০), সুমন হাওলাদার (২০), অপু দাশ(১৮) , বাবুল মিয়া (২৪), জালাল(৫০). মালেক (৬৪), সুমন মিয়া(২২), আক্কাস(৪৫), উজ্জল (১৬) অলি মিয়া (৩২)। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।   

জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গন সোমবার তাদেরকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা জয়ীদের হাতে নগদ ৫ হাজার টাকা, ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি তুলে  দেন সহকারি কমিশনার মাসুদ রানা। এ নিয়ে সুস্থ হওয়া রোগির সংখ্যা দাঁড়ালো  ১১জনে। 

এদিকে ১ মাসে হবিগঞ্জে ৯৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১১ এপ্রিল নারায়নগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা মাইক্রোবাস চালক মোফাজ্জল জেলায় সর্ব প্রথম করোনা আক্রান্ত রোগি হিসেবে শনাক্ত হন। 

সোমবার বিকেল ৪টা পর্যন্ত জেলায় ৯৫ জন করোনা আক্রান্তদের মধ্যে ২৭জন স্বাস্থ্য বিভাগের, জেলা,উপজেলা ও পুলিশ  প্রশাসনের ১৯জন রয়েছেন। বাকীরা নানা পেশায় জড়িত। 

ইত্তেফাক/এসআই