ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট ও ত্রাণ কার্যক্রম

আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৪

সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এবং সকল উপজেলায় মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয় সেই সঙ্গে খাদ্য সহায়তা প্রদান করা হয় ২৯০ পরিবারকে। মোবাইল কোর্টে ৭০ মামলায় জরিমানা করা হয় ৫৮ হাজার ৭০০ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ ঢাকার সকল উপজেলায়। জেলা প্রশাসন অফিস থেকে জানানো হয়, লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারী নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে ৩২ মোবাইল কোর্টের মাধ্যমে এই মামলা পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

এ ছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ১৮০  পরিবারকে ও দোহার উপজেলাতে ১১০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ইত্তেফাক/আরএ