গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা । জেলা আইনজীবী সমিতির সভাপতি মুন্সী আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্চুয়াল কোর্ট করতে যে সব সুরক্ষামূলক পোশাক প্রয়োজন তা আইনজীবীদের নেই । এ বিষয়ে আইনজীবীদের কোনো প্রশিক্ষণও নাই। সভায় আইজীবীরা, করোনার সুরক্ষা নিয়ে স্বাভাবিক আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান জানান, সোমবার (১১ মে) মন্ত্রী পরিষদ সভায় অনুমোদিত এবং রাষ্ট্রপতি স্বাক্ষরিত ভার্চুয়াল কোর্ট সংক্রান্ত আদেশ জারি করা হয়। এ দিন বিকালে গোপালগঞ্জ আইনজীবী সমিতি এক জরুরি সাধারণ সভা করে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে।
ইত্তেফাক/এসি
